শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা


ফেরদাউস:তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের বাবুগঞ্জে মো.মাহফুজ নামে ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।সোমবার(০২ ডিসেম্বর)বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস এম জাহিদ বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,ভিকটিমের বাবা আবুল কালাম ঢালী বাদী হয়ে হত্যার চেষ্টার অভিযোগে মো.তামিম(১৩)ও মো. বাপ্পি বেপারীর(১১)নামে দু’জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

ওসি জাহিদ বিন আলম বলেন,ঘটনার পর থেকেই মামলার দুই আসামি আত্মগোপনে রয়েছেন।অভিভাবকরাও তাদের খুঁজে পাচ্ছেন না।আমরা গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি,পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়,একটি মোবাইল সেট বিক্রির পাওনা টাকাকে কেন্দ্র করে শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম বকশিচর সুইজ গেট এলাকায় অজুফার চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মাহফুজের (১৩) গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে তার বন্ধু তামিম ও বাপ্পী।ঘটনার পর স্বজনরা মাহফুজকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।পরে রোববার (০১ ডিসেম্বর) দুপুরে চিকিৎসকের পরামর্শে মাহফুজকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে নিয়ে যান স্বজনরা।

Top