স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করতে সৎছেলেকে অপহরণের অভিযোগ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করতে সৎছেলেকে অপহরণের অভিযোগ


ফেরদাউস:স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করতে সৎছেলেকে অপহরণের অভিযোগ উঠছে পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার শ্যাঙ্গল গ্রামের বাসিন্দা জাহিদুর রহমান হেলাল(৩৬)নামে এক ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় বরিশাল জেলার হিজলা উপজেলা থেকে জাহিদুরকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।রোববার(১ ডিসেম্বর)দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়,কুমিল্লা জেলার মেঘনার মোগারচর এলাকার বাসিন্দা নূর ইসলামের ১০ বছরের ছেলে সিয়ামকে চলতি বছরের ২০ নভেম্বর মুন্সিকান্দি এরাবিয়া ইসলামী মাদ্রাসা থেকে দুপুর ১২টার দিকে অপহরণ করা হয়।অপহরণের পর সিয়ামের মায়ের প্রথমপক্ষের স্বামী জাহিদুর রহমান হেলাল ফোনে জানান সিয়ামের মা যদি তাকে পুনরায় বিয়ে করেন ও মুক্তিপণ দেয় তাহলে সিয়ামকে ফেরত দেবেন।অন্যথায় সিয়ামকে হত্যা করবেন।

এ তথ্যের ভিত্তিতে ২৯ নভেম্বর র‌্যাব-৮ সদর দফতরে অভিযোগ করেন সিয়ামের বাবা নূর ইসলাম।পরে ৩০ নভেম্বর রাতে বরিশাল জেলার মুলাদী থানা এলাকা থেকে অভিযুক্ত অপহরণকারী জাহিদুরকে আটক করা।জাহিদুরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন।পরে সিয়ামকে স্বরূপকাঠির বিনায়েতপুর মামুন মোল্লার বাড়ি থেকে উদ্ধার করা হয়।এ ঘটনায় জাহিদুরকে কুমিল্লা থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র‌্যাব-৮।

Top