স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শহিদুল সরদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শহিদুল সরদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ।


ফেরদাউস:বরিশালের গৌরনদী উপজেলায় চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শহিদুল সরদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ।
রোববার(১ ডিসেম্বর)দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি-তদন্ত)মো. মাহাবুবুর রহমান জানান,উপজেলার দক্ষিণ চাঁদশী কালীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শহিদুল নির্জন ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় শনিবার (৩০ নভেম্বর) রাতে ওই স্কুলছাত্রী মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেফতার করে।দুপুরে শহিদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মাহাবুবুর।

Top