বরিশালে দ্বিতীয় দফায় শুরু হয়েছে টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রি। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালে দ্বিতীয় দফায় শুরু হয়েছে টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রি।


রফিকুল ইসলাম:বরিশালে দ্বিতীয় দফায় শুরু হয়েছে টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রি। আর এ পেঁয়াজ কিনতে সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়েছেন বহু মানুষ।রোববার (০১ ডিসেম্বর) সকাল থেকে বরিশাল নগরের নির্ধারিত ৫টি পয়েন্টে খোলা বাজারে এ পেঁয়াজ বিক্রি করছে টিসিবির ডিলাররা।পেঁয়াজগুলো আকারে বড় হলেও খুচরা ও পাইকারি বাজারের থেকে দাম কম হওয়ায় সকাল থেকেই টিসিবির ডিলারদের ট্রাক ঘিরে দীর্ঘ লাইন দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর পেঁয়াজ কিনতে পারায় সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা।

পাশাপাশি খুচরা ও পাইকারি বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এ কার্যক্রম অব্যাহত রাখার দাবি অনেকেই।এদিকে বেশ কিছু দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও পেঁয়াজের বাজার অস্থিতিশীল ছিল। এ কারণে গত ২০ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টিসিবি’র পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়।প্রথম দফায় ৫ হাজার কেজি পেঁয়াজ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলাবাজারে ৪৫ টাকা দরে বরিশালের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। তবে গত কয়েকদিন বন্ধ থাকার পরে আজ ১ ডিসেম্বর থেকে আবারও খোলা বাজারে সাধারণ মানুষের জন্য ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়,৪৫ টাকা দরের এ পেঁয়াজ বরিশাল নগরের ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে (খোলা বাজারে) টিসিবির ডিলারদের মাধ্যমে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে।এগুলো হলো- বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর,বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনের সামনে, আমতলা মোড় পানির টাংকি সংলগ্ন, বটতলা চৌমাথা বাজার এবং রুপাতলী চান্দুর মার্কেট এলাকা।এদিকে টিসিবি সূত্রে জানা যায়,মিয়ানমার থেকে আমদানি করা চালান থেকে বিক্রির জন্য ৫ জন ডিলারকে ১ হাজার কেজি করে মোট ৫ হাজার কেজি পেঁয়াজ বিক্রয়ের জন্য দেওয়া হয়েছে।

Top