সকাল থেকে যথানিয়মে লঞ্চ চলাচল করছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

সকাল থেকে যথানিয়মে লঞ্চ চলাচল করছে।


রফিকুল ইসলাম:১১ দফা দাবি‌তে নৌ-যান শ্রমিকদের শুরু করা কর্ম‌বির‌তি‌ প্রত্যাহার করে নেওয়ার কারণে বরিশালে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
রোববার (০১ ডিসেম্বর) সকাল থেকে বরিশাল ও ঝালকাঠি জেলার অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচল শুরু হয়।পাশাপাশি বরিশাল থেকে ভোলা, লক্ষ্মীপুর রুটেও লঞ্চ চলাচল শুরু হয়েছে। এতে কমেছে যাত্রীদের ভোগান্তি।লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি না জানার কারণে সকাল থেকে বরিশাল নদী বন্দরে যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন,সকাল থেকে যথানিয়মে লঞ্চ চলাচল করছে।রাতে ঢাকার উদ্দেশে যাত্রীবাহি লঞ্চগুলো রওয়ানা দিবে।মালিকদের কাছে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ বছরের মধ্যে তৃতীয়বার ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ফেডারেশন। তারই অংশ হিসেবে শুক্রবার (২৯ নভেম্বর) দিনগত রাত ১২ টা ১ মিনিট থেকে কর্ম বিরতি শুরু করে শ্রমিকরা। যে কর্মবিরত গতরাত ১২ টার দিকে প্রত্যাহার করে নেওয়া হয়।

Top