মওলানা ভাসানীর পথ ধরেই বর্তমান সময়ের স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মওলানা ভাসানীর পথ ধরেই বর্তমান সময়ের স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।


রফিকুল ইসলাম:গণসংহতি আন্দেলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন,বর্তমান আওয়ামীলীগ ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে‘মুসলিম’শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়ীক দল হিসাবে আত্ম-প্রকাশ করলেও বর্তমানে তারা অসম্প্রদায়ীক ধারা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।তিনি আরও জানান,ইতিহাসের উপর একচ্ছত্র দখলদারিত্ব কায়েম করে মানুষের মস্তিস্ককে দখল করতে চাচ্ছে। কৃষক-শ্রমিকদের অর্থনৈতিক মুক্তি না হলে দেশের মুক্তি সম্ভব নয়। মওলানা ভাসানীর পথ ধরেই বর্তমান সময়ের স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। লড়াই ছাড়া বিদ্যমান ব্যবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।মুক্তি সংগ্রামের অবসংবাদিত নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষীকিতে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আয়োজনে ‘মওলানা ভাসানী ও আমাদেরে সময়ের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (৩০ নভেম্বর) শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।গণসংহতি আন্দোলনের সদস্য নবীন আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম আমজাদ হোসেন, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বিপ্র বেদান্তী। বিশেষ অতিথি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বিপ্র বেদান্তী তার বক্তব্যে বলেন, অতীতের সকল সরকার নিজ স্বার্থকে বড় করে দেখেছেন। দেশের স্বার্থকে দেখেননি। মওলানা ভাসানীই একমাত্র জনগণের পক্ষের দেশপ্রেমিক নেতা ছিলেন।

সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন,অবিভক্ত ভারতবর্ষ থেকে পাকিস্তান ও তার পরে বাংলাদেশ নামক রাষ্ট্রের উত্থানের পেছনে মওলানা ভাসানীর অবদান অনেক।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, গণফোরাম বরিশাল জেলার সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু প্রমুখ।

Top