স্থাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী,বরিশাল বিভাগে ১৫২ জন এইডস আক্রান্ত রোগী রয়েছে। - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

স্থাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী,বরিশাল বিভাগে ১৫২ জন এইডস আক্রান্ত রোগী রয়েছে।


ফেরদাউস:স্থাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী,বরিশাল বিভাগে ১৫২ জন এইডস আক্রান্ত রোগী রয়েছে।যার মধ্যে অধিকাংশই মাদকাসক্ত ও অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করে এ মরণব্যাধিতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা.মো.মনোয়ার হোসেন। রোববার (১ ডিসেম্বর)বিশ্ব এইডস দিবস উপলক্ষে তিনি এ তথ্য জানান।মনোয়ার হোসেন জানান,এখনো অনেক মানুষ যৌন সম্পর্কে বিষয়ে অনচেতন। যে কারণে এইডস রোগে আক্রান্ত হচ্ছেন।দিবসটি পালনে সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে ব্রাউন কম্পাউন্ড স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি সার্কিট হাউজ প্রাঙ্গণে থেকে বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র ও ব্রাউন কম্পাউন্ড রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার,জেলা স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. মাহমুদ হাসান, ডা.মুন্সী মোমিনুল প্রমুখ।এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.মনোয়ার হোসেন। অনুষ্ঠানে অতিথিরা দিবসের তাৎপর্য ও এইডস প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

Top