নির্মাণের পর বছর না পেরোতেই দেশে বেশিরভাগ সড়কের বিটুমিন উঠে যায়।হালকা বৃষ্টিতে তৈরি হয় খানাখন্দ। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নির্মাণের পর বছর না পেরোতেই দেশে বেশিরভাগ সড়কের বিটুমিন উঠে যায়।হালকা বৃষ্টিতে তৈরি হয় খানাখন্দ।


রফিকুল ইসলাম:নির্মাণের পর বছর না পেরোতেই দেশে বেশিরভাগ সড়কের বিটুমিন উঠে যায়।হালকা বৃষ্টিতে তৈরি হয় খানাখন্দ।কিন্তু ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ১৪ কিলোমিটার অংশে এর ব্যতিক্রমের দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।উন্নত প্রযুক্তি আর মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করায় অন্তত পাঁচ বছর অক্ষত থাকার নিশ্চয়তা দিচ্ছেন ঠিকাদার ও প্রকৌশলীরা।এক বছর আগেও বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের এই ১৪ কিলোমিটার ছিল দুর্ভোগের আরেক নাম।মাঝপথে যানবাহন অচল,দুর্ঘটনা এসব ছিল প্রতিদিনের অংশ। এটুকু পথ পেরোতে লাগতো ঘণ্টার পর ঘণ্টা।

সরকারের টেকসই উন্নয়ন কাজের অংশ হিসেবে নতুন করে এই ১৪ কিলোমিটার অংশ তৈরি করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কে ব্যবহার করা হয়েছে উন্নত প্রযুক্তি ও কাঁচামাল।জানা গেছে, ১৮ ফুট প্রশস্ত সড়কটি এখন ২৪ ফুটে উন্নীত হয়েছে। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক প্রকল্প বরিশাল জোন’এর আওতায় নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের মার্চ মাসে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবার কথা থাকলেও দু’মাস আগেই এর নির্মাণ কাজ শেষ হচ্ছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান এম.খান লিমটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.মাহফুজ খান জানান,এই সড়কটি নির্মাণের ক্ষেত্রে আমরা বিশ্বের উন্নত প্রযুক্তি ব্যবহার করেছি।ফলে আগামী ৫ বছরের মধ্যে এ সড়কের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।ঝালকাঠি সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান, সার্বক্ষনিক উপস্থিত থেকে সড়কের কাজ তদারকি করছি।

Top