১১দফা দাবিতে পূর্বঘোষণা অনুসারে নৌযানে লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

১১দফা দাবিতে পূর্বঘোষণা অনুসারে নৌযানে লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।


রফিকুল ইসলাম:১১দফা দাবিতে পূর্বঘোষণা অনুসারে নৌযানে লাগাতার কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।একারণে দুর্ভোগে পরেছেন নৌপথের যাত্রীরা।শনিবার ভোর থেকে বরিশাল নদী বন্দর হতে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি।স্থানীয় রুটের নৌযানগুলোকে পন্টুন থেকে সরিয়ে রাখা হয়েছে।যাত্রীরা জানান,কয়েকদিন আগে বাস ধর্মঘট,সপ্তাহখানেকের মধ্যেই আবার নৌ ধর্মঘটে অতিষ্ট যাত্রীরা।বরিশাল লঞ্চ লেবার সমিতিরর যুগ্ম সাধারণ সম্পাদক একিন আলী হাওলাদার জানান,দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

শ্রমিকরা জানান,বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ ১০ রুটে ৩৩টি লঞ্চ প্রতিদিন যাতায়াত করে।আর রাজধানীর সাথে যাতায়াত করে প্রতিদিন ১৪টি বিলাসবহুল লঞ্চ।নৌপথে সন্ত্রাস,চাঁদাবাজী বন্ধ,নৌশ্রমিকদের খাদ্য ভাতা প্রদান, সরকার ঘোষিত গেজেট মোতাবেক বেতন প্রদানসহ ১১দফা দাবিতে এই আন্দোলন শুরু করেছে নৌ-শ্রমিকরা।এর আগে ২০১০,২০১২,২০১৫,২০১৬,২০১৭,২০১৮ এবং ২০১৯ সালে এই একই দাবিতে বিভিন্ন কর্মসূচী,কর্মবিরতিসহ আন্দোলন করেছে শ্রমিকরা।আন্দোলনকারীদের ভাষায় লঞ্চমালিকরা তাদের দাবি পূরণের আশ্বাস দিলেও তা পালন না করায় বারবার কর্মবিরতি করতে হচ্ছে।

Top