বরিশালের হিজলায় অবৈধ ইটভাটায় জমজমাট বাণিজ্য। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের হিজলায় অবৈধ ইটভাটায় জমজমাট বাণিজ্য।


আলোকিত বার্তা:বরিশালের হিজলায় অবৈধ ইটভাটায় জমজমাট বাণিজ্য।নীরব ভূমিকায় প্রশাসন। হুমকি মুখে পরেছে পরিবেশ ও জনজীবন। আইন কানুনের তোয়াক্কা না করে পরিবেশ অধিদফতরের সহযোগীতায় ইট ভাটা মালিকগন তাদের বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। বিষয়টি না দেখার ভান করছে পরিবেশ অধিদফতর।পরিবেশ অধিদপ্তর কর্তৃক আইন মেনে ইট ভাটা চালালোন কড়া নির্দেশ থাকলেও তা মানছেন না হিজলা ইট ভাটা মালিকগন। হিজলায় একে একে গড়ে উঠেছে শতাধীক ইট ভাটা। এ সকল ইট ভাটা শেীরভাগ সরকারী খাস খতিয়ান ভূক্ত ফসলী জমীতে। প্রশাসন দেখেও না দেখার ভান করছে।

ইট ভাটার মালিকরা অবৈধ ভাবে বছরের পর বছর চালিয়ে যেতে পারছেন তাদের ইট ভাটার অবৈধ ব্যবসা। এ সকল ইটভাটার মধ্যে অনেকেই অনুমোদন নেই।মালিকানা,সরকারী সম্পত্তি এবং সরকারের ১ নং খাস খতিয়ানে এ সকল ইট ভাটা স্থাপিত হয়েছে।অনুমোদনহীন ইটভাটাগুলো আইনের তোয়াক্কা না করে বসত বাড়ি এলাকার ১০-১৫ গজের মধ্যে, কৃষি জমিতেই গড়ে উঠা এ সকল ভাটা।কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ (লাকড়ি)। বসানো হয়েছে অবৈধ করাত কল।যা থেকে সরকারী চোরাই কাঠ/গাছ যাচ্ছে ইট ভাটায়। তবে এ বিষয়ে বন বিভাগের ভুমিকা নেই কোথাও। সমসাময়িক সময়ে ঢাকার বায়ুদুষন নিয়ে হৈ চৈ পড়লেও হিজলার বিষয়টি ভিন্ন মাত্রা যোগ হচ্ছে।উপজেলা প্রশাসন,ইউনিয়ন ভুমি অফিস, কোষ্টগার্ড সহ বিভিন্ন দপ্তর অবৈধ ইট ভাটায় অভিযান চালালেও হিজলার প্রেক্ষাপট ভিন্ন চিত্রে। অবৈধ ইট ভাটার কালো ধোয়া আর র্দুগন্ধ অবুজ শিশুরা সহ সকল শ্রেনীর মানুষ।

বাংলা চিমনির মাধ্যমে পোড়ানো হচ্ছে ইট।ফলে ভাটা এলাকার আসে পাশে বিভিন্ন বনজ ও ফলজ গাছ এবং কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ ও পরিবেশ,আবার কোথাও বাস্তচ্যুত হচ্ছে সাধারণ গরিব কৃষক।ভাটার কালো ধোয়ার ফলে জনজীবন ও পরিবেশ পড়ছে হুমকির মুখে।যার ফলে অবাধে নিধন হচ্ছে গাছ,উজার হচ্ছে বনজ সম্পদ এবং নি:শেষ হচ্ছে ফসলী জমি।বিলীন হয়ে যাচ্ছে ফলজ,বনজ গাছসহ তাল, নারকেল,খেজুরসহ অনেক ফলগাছ।খেজুর গাছ বিলীন হওয়ায় হারাতে বসেছে গ্রামীণ বাংলার ঐতিহ্য শীতকালীন খেজুরের রস।এবিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,এর আগেও এই ইটভাটা গুলো বন্ধ করা হয়েছিলো। তারা অগোচরে আবার চালু করেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

Top