স্বামীর ছুরিকাঘাতে কানিজ ফাতেমা টুম্পা এক গৃহবধূ নিহত হয়েছেন। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

স্বামীর ছুরিকাঘাতে কানিজ ফাতেমা টুম্পা এক গৃহবধূ নিহত হয়েছেন।


মুরাদ হোসেন:রাজধানীর ভাটারা থানার কুড়িল এলাকায় স্বামীর ছুরিকাঘাতে কানিজ ফাতেমা টুম্পা (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। নিহত টুম্পার পরিবার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া গ্রামে। তিনি শাহ আলমের মেয়ে। বর্তমানে তার পরিবার নিয়ে কুড়িল চৌরাস্তা এলাকায় থাকতেন। চার বোনের মধ্যে সবার বড় ছিলেন টুম্পা।

টুম্পার ছোটবোন আয়শা আক্তার জানান, শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষে পড়ছিলেন টুম্পা।দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর দুইমাস আগে তিনি সাফখাত হাসান রবিন নামের এক যুবককে বিয়ে করেন। তিনিও কুড়িল চৌরাস্তা এলাকায় থাকেন।তিনি জানান, রবিন মাদকাসক্ত। বিয়ের পর থেকেই পারিবারিক সমস্যা লেগেইছিল। বৃহস্পতিবার টুম্পাই তার বাবা-মাকে ফোন করে তাকে আনতে যেতে বলেন। পরে তার খালা নাজমা তাকে আনতে যান। আনার পথে চৌরাস্তাতে পেছন থেকে রবিন টুম্পার পিঠে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে রাতেই ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

Top