দ্বিতীফ দফায় টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রির কার্যক্রম। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

দ্বিতীফ দফায় টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রির কার্যক্রম।


রফিকুল ইসলাম:১ ডিসেম্বর থেকে বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলায় শুরু হচ্ছে দ্বিতীফ দফায় টিসিবির ৪৫ টাকা দরের পেঁয়াজ বিক্রির কার্যক্রম। যা শনিবার(৩০ নভেম্বর)নিশ্চিত করেছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।জানাগেছে,বেশ কিছু দিন ধরে বাংলাদেশর বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও পেঁয়াজের বাজার অস্থিতিশীল ছিলো। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করেছে। এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে টিসিবি’র পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দফায় ৫ হাজার কেজি পেঁয়াজ ট্রেডিং করর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র মাধ্যমে খোলাবাজারে ৪৫ টাকা দরে বরিশালের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।

তবে গত কয়েকদিন বন্ধ থাকার পরে আগামীকাল ১ ডিসেম্বর থেকে আবারো খোলা বাজারে সাধারণ মানুষের জন্য ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু করা হবে।এদিকে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানাগেছে,৪৫ টাকা দরের এ পেঁয়াজ বরিশাল নগরের ৫ টি জনগুরুত্বপূর্ণ পয়েন্টে (খোলা বাজারে)টিসিবির ডিলারদের মাধ্যমে ট্রাকে করে বিক্রি করা হবে।যারমধ্যে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে,বরিশাল সিটি করর্পোরেশনের নগর ভবনের সামনে,আমতলা মোড় পানির টাংকি সংলগ্ন,বটতলা চৌমাথা বাজার এবং রুপাতলী চান্দুর মার্কেট এলাকা রয়েছে।
এদিকে টিসিবি সূত্রে জানাগেছে, মিয়ানমার থেকে আমদানি করা চালান থেকে বিক্রির জন্য ৫ ডিলারদের ১ হাজার কেজি করে মোট ৫ হাজার কেজি পেঁয়াজ বিক্রয়ের জন্য দেওয়া হয়েছে।

Top