কর্মবিরতির মধ্যেই চলাচল করছে ঢাকা-বরিশাল রুটের দিবাসার্ভিসের নৌযান। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কর্মবিরতির মধ্যেই চলাচল করছে ঢাকা-বরিশাল রুটের দিবাসার্ভিসের নৌযান।


আলোকিত বার্তা:১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের শুরু হওয়া কর্মবিরতির মধ্যেই চলাচল করছে ঢাকা-বরিশাল রুটের দিবাসার্ভিসের নৌযান।
শনিবার(৩০ নভেম্বর)সকালে যথাসময়ে এমভি গ্রিন লাইন-৩ নামে ক্যাটামেরান টাইপ এ জাহাজটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাত্রী নিয়ে রওয়ানা দেয়।পরে দুপুর ২টার দিকে বরিশাল নদীবন্দরে নিরাপদে যাত্রীদের নামিয়ে দিয়ে পুনরায় বিকেল ৩টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।

বিষয়টি নিশ্চিত করে গ্রিন লাইন ওয়াটার ওয়েজের বরিশালের ইনচার্জ মো.বাদশা জানান,ঢাকা থেকে সকাল ৮টায় রওয়ানা দেওয়া এমভি গ্রিন লাইন-৩ নামের জাহাজটি আড়াইশ’যাত্রী নিয়ে দুপুরে নিরাপদে বরিশাল পৌঁছেছে।আর বিকেল ৩টার দিকে নিরাপদে ছয়শ’ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে বরিশাল নদীবন্দর এলাকা ত্যাগ করেছে।ঢাকামুখী যাত্রীদের চাপ থাকায় শনিবার কোনো আসন খালি ছিল না।

এদিকে, নৌ শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি মাথায় রেখে নৌ যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বরিশাল নদীবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই যাত্রীদের নৌযানটিতে ওঠানো হয়। যদিও নৌযান শ্রমিকদের শুরু হওয়া কর্মবিরতির কারণে সকাল থেকে বরিশাল, ঝালকাঠিসহ আশপাশের জেলা-উপজেলার নদীতে কোনো ধরনের যাত্রী ও পণ্যবাহী বৈধ নৌযান চলাচল করতে দেখা যায়নি।পাশাপাশি বরিশাল নদীবন্দরের পন্টুন থেকে অভ্যন্তরীণ ও ঢাকাগামী লঞ্চগুলো সরিয়ে নদীর মাঝে নোঙর করে রাখা হয়।

Top