লাল পতাকা মিছিল বরিশালে ট্রেড ইউনিয়নের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

লাল পতাকা মিছিল বরিশালে ট্রেড ইউনিয়নের


পাখি আক্তার:বরিশালে শ্রমিক কর্মচারীদের নিয়োগ পত্র প্রদান,ন্যূনতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ,বস্তিবাসীদের বন্দোবস্ত,ষাটোর্ধ শ্রমিকদের পেনশন,অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারী তালিকাভুক্তকরণসহ ১৫দফা দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশ শ্রমিক ট্রেড ইউনিয়ন জেলা শাখা। ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সম্মেলন উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বররে এ উপলক্ষে সভা হয়।বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মাহবুব আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সংগঠক মো. হাফিজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট একে আজাদ, বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক স্বপন খন্দার। বক্তব্য রাখেন স্বপন দত্ত, মো. নান্নু মিয়া, খাদিজা বেগম বিনতা, সামসুল আলম খান, জোছনা বেগম,প্রমুখ।এর পূর্বে টাউন হল চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শ্রমিক সদস্যরা নগরীতে লাল পতাকা মিছিল বের করেন।

Top