উপকূল বাঁচাও,দেশ বাঁচাও,পৃথিবী বাঁচাও স্লোগানে বরিশালে সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

উপকূল বাঁচাও,দেশ বাঁচাও,পৃথিবী বাঁচাও স্লোগানে বরিশালে সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন


আলোকিত বার্তা:উপকূল বাঁচাও,দেশ বাঁচাও,পৃথিবী বাঁচাও স্লোগানে বরিশালে সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপকূলীয় জলবায়ু আন্দোলন কমিটি।শুক্রবার(২৯ নভেম্বর)সকালে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জলবায়ু আন্দোলনের সংগঠক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা,অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার,জেলা নারী পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী,উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ,উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল,শুভংকর চক্রবর্তী,সোহানুর রহমান সোহান প্রমুখ।বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির হাত থেকে উপকূলীয় এলাকার মানুষকে বাঁচাতে জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা দাবি করেন।

Top