গভীর রাতে কথিত জ্বিনের বাদশা হারেজ সরদারকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

গভীর রাতে কথিত জ্বিনের বাদশা হারেজ সরদারকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।


মুরাদ হোসেন:বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল (সাউদেরখালপাড়) এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে কথিত জ্বিনের বাদশা হারেজ সরদারকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।এ ঘটনায় শুক্রবার সকালে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে প্রতারিত জনৈক আকবর আলী মীর।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, কটকস্থল (সাউদেরখালপাড়) গ্রামের সিরাজ সরদারের পুত্র হারেজ সরদার দীর্ঘ দিন যাবত তার সহযোগীদের নিয়ে নিজ মুঠো ফোনে কণ্ঠ পরিবর্তন করে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ কথিত জ্বিনের বাদশা হারেজ সরদারকে গ্রেপ্তার করে।

Top