তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


আলোকিত বার্তা:বরিশালে সাংবাদিক এইচ এম হেলালের বিরুদ্ধে এক মাদকবিক্রেতার মামলা দায়ের ও বরিশাল আদালত প্রাঙ্গণে তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস কাউন্সিল।
বৃহস্পতিবার(২৮ নভেম্বর)বিকেলে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মেহেদী হাসান।সভায় আরও বক্তব্য রাখেন একাত্তর টিভির বরিশাল প্রতিনিধি বিধান সরকার,নিউজ এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি এম কে রানা,কোর্ট রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,সংবাদ প্রকাশের জেরে আমাদের সহকর্মী এইচ এম হেলালের নামে মামলা দায়ের করা হয়েছে।শুধু মামলা করেই ক্ষান্ত হয়নি, আদালত চত্বরের মত নিরাপদ একটি স্থানে তিনজন সাংবাদিককে বেপরোয়া মারধর করা হয়েছে।বক্তারা আরও বলেন,অনতিবিলম্বে সাংবাদিক হেলালের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে আদালত চত্বরে সাংবাদিকের উপর হামলাকারীদের বিরুদ্ধে যদি দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়,তবে সাংবাদিকদের স্বার্থে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

Top