মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে আনিস সরদার(৩৬)নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে আনিস সরদার(৩৬)নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন


পাখি আক্তার:গৌরনদীতে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে আনিস সরদার(৩৬)নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।গতকাল বুধবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই দন্ডাদেশ দেন।দন্ডিত আনিস সরদার গৌরনদীর কান্ডপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে।রায় ঘোষণাকালে আনিস আদালতে উপস্থিত ছিলেন।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন।মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০৭ সালের ১০ মে বিকেলে নিজ বাড়ির উঠানে খেলছিলো ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী।

বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আনিস সরদার কিশোরীকে ডেকে পার্শ্ববর্তী খড়-কুটার মধ্যে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে ঘটনার তিন দিন পরে অর্থাৎ ১৩ মে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একমাত্র আসামি আনিস সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম। পরে আদালতে রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় গতকাল বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদন্ডর আদেশ প্রদান করেন। বিচারক তার রায়ে বরিশালের জেলা প্রশাসককে আসামির কাছ থেকে ১ লাখ টাকা আদায় করে ভিক্টিমের পরিবারকে দেবার আদেশ দেন।

Top