নতুন আইনকে সহজ ভাবে নিচ্ছেন ড্রাইভাররা - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নতুন আইনকে সহজ ভাবে নিচ্ছেন ড্রাইভাররা


পাখি আক্তার:২০০৯ সালের ২৬ অক্টোবর এই দিনটি বরিশাল পুলিশের চিত্র পাল্টে দেয়।এই দিনে গঠন করা হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।বিএমপি গঠনের পর থেকে বরিশালে সবচাইতে বড় চ্যালেঞ্জ যারা মোকাবিলা করে তারা আর কেউ নয়,বিএমপি পুলিশের ট্রাফিক বিভাগ। জনবল সংকট থাকলেও দক্ষতার সাথে ট্রাফিক বিভাগ রাস্তার শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে গেছে।সম্প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে কাভার্ড ভ্যানের আঘাতে নিহত হন সার্জেন্ট গোলাম কিবরিয়া। তবুও থেমে যায়নি তাদের দায়িত্ব পালন।বিএমপি ট্রাফিক বিভাগকে একটি সুদক্ষ বিভাগ হিসেবে গড়ে তুলতে বর্তমানে যে মানুষটি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি আর কেউ নন,তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম।

মো.খায়রুল আলম দায়িত্ব নেবার পর থেকে ট্রাফিক বিভাগের অতীতের সকল দুর্নাম কিছুটা হলেও মুছতে শুরু করে।তিনি তার কর্মদক্ষতার মাধ্যমে বরিশালের যানজট নিরসন করেন এবং সবাই যাতে সড়ক আইন মেনে চলেন সে বিষয়ে বিভিন্ন কার্যক্রম হাতে নেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম বরিশালে প্রতিটি মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন নতুন সড়ক আইন বাস্তবায়নের পরে। নতুন সড়ক আইন নিয়ে প্রতিটি চালককে তিনি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিকনির্দেশনা দেন। পাশাপাশি নতুন এ আইনে জরিমানা প্রধান লক্ষ্য নয়, প্রধান লক্ষ্য আইন মেনে চলা- এ কথাটা তিনি প্রতিটি চালকের কাছে পৌঁছে দিতে সর্বদা চেষ্টা করে যাচ্ছেন।গতকাল বুধবার নতুন সড়ক আইন নিয়ে নগরীতে দুইটি সভা অনুষ্ঠিত হয়। দুইটি সভায় চালকদেরকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম বিভিন্ন দিক নির্দেশনা দেন। সভা দুইটিতে চালকদের উপস্থিতি এবং মো. খায়রুল আলম’র সাথে তাদের কথোপকথনই প্রমাণ করে দেয় মো. খায়রুল আলম কতটা প্রিয় মুখ চালকদের মাঝে।

রফিক নামের এক বাস চালক জানান, নতুন সড়ক আইন নিয়ে প্রথমে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো ড্রাইভারি পেশাকে বিদায় জানাতে হবে। কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম’র বক্তব্য শুনে ভয় কিছুটা হলেও কেটেছে। সরকারি বিএম কলেজের ছাত্র আসাদ আরিফ জানান, আমার বাড়ি কাশিপুর। কলেজে যাতায়াতের জন্য বাবাকে অনেক দিন ধরেই বলছি একটা বাইক কিনে দাও। বাবা কিনে দিবে এর মধ্যে এই নতুন আইন পাস হলো। আইনের নিয়ম কানুন দেখে প্রথমে ভয় পেয়েছিলাম। বাবাকে বলেছিলাম আমার মোটরসাইকেলে দরকার নেই। কিন্তু কয়েক দিন আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম’র ট্রাফিক আইন সম্পর্কিত একটি সভায় আমি যোগদান করি।আমি তার বক্তব্যের মাধ্যমে বুঝতে পারি আইনটি আমাদের জরিমানার জন্য করা হয়নি, করা হয়েছে আমাদের আইন মানার জন্য।

Top