প্রেমিকের বাড়িতে অনশন করেছে দশম শ্রেণির এক ছাত্রী। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

প্রেমিকের বাড়িতে অনশন করেছে দশম শ্রেণির এক ছাত্রী।


রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে দশম শ্রেণির এক ছাত্রী।তবে কৌশলে লাপাত্তা হয়ে গেছেন প্রেমিক হৃদয় বেপারী (২১)।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে ওই ছাত্রী অনশন শুরু করলে এলাকাজুড়ে হইচই শুরু হয়।এলাকাবাসী জানায়, উপজেলার বার্থী গ্রামের কুয়েত প্রবাসী মালেক বেপারীর ছেলে হৃদয় বেপারীর সঙ্গে পার্শ্ববর্তী পূর্বডুমুরিয়া গ্রামের ওই ছাত্রীর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

সম্প্রতি ওই ছাত্রী বিয়ের প্রস্তাব দিলে হৃদয় নানা টালবাহানা শুরু করেন।বিষয়টি বুঝতে পেরে বৃহস্পতিবার সকাল থেকে বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে অনশন শুরু করে সেই ছাত্রী।তবে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান হৃদয়।কিন্তু হৃদয় তাকে বিয়ে না করলে ওই ছাত্রী আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন অনশনে।খবরটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে সেই ছাত্রীকে দেখতে হৃদয়ের বাড়িতে এলাকাবাসীর ভিড় জমে যায়।গ্রামবাসী বিষয়টির মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং গৌরনদী মডেল থানা পুলিশকে জানায়।পরে বিকেলে পুলিশ সেই ছাত্রীকে থানায় নিয়ে যায়।গৌরনদী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক(এসআই)আসাদুজ্জামান খান বলেন,ওই ছাত্রীকে এলাকাবাসী ও পুলিশ অনশন ভাঙানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।উভয়পক্ষের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।

Top