ধর্ষণের অভিযোগে আটক ১ - Alokitobarta
আজ : সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

ধর্ষণের অভিযোগে আটক ১


রফিকুল ইসলাম:বরিশালের উজিরপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হারুণ তালুকদার(৫২)নামে এক কৃষককে আটক করেছে পুলিশ।বুধবার(২৮ নভেম্বর)রাতে তাকে আটক করা হয়।হারুণ উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন তালুকদারের ছেলে।

উজিরপুর থানার উপ-পরিদর্শক(এসআই)রিয়াজ মাহামুদ জানান,গত ২৪ নভেম্বর কে বি জি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রী পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফিরছিল।এ সময় একই এলাকার কৃষক হারুণ তার পথরোধ করে জোর করে তাকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেন ওই স্কুলছাত্রী পরিবার।পরে অভিযোগের ভিত্তিতে হারুণকে আটক করা হয়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শিশির কুমার পাল বলেন,এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Top