বেনাপোল সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ আটক-৭ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোল সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ আটক-৭


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: অবৈধ পথে ভারতে পারাপারের সময় বেনাপোল সীমান্ত থেকে বাংলাদেশি ৭ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২ টার সময় বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী ও ২ শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায় গোপন সংবাদে জানতে পেরে,বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পে সুবেদার আব্দুল ওহাব বলেন,আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top