৫ গবেষকের অংশগ্রহণ বেক প্রকল্পে বরিশাল বিশ্ববিদ্যালয়ের - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

৫ গবেষকের অংশগ্রহণ বেক প্রকল্পে বরিশাল বিশ্ববিদ্যালয়ের


রফিকুল ইসলাম:লিথুয়ানিয়ার ভিলনিয়াস গেদিমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বেক(BECK)প্রকল্পের তৃতীয় সমন্বয় সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের এক গবেষক দল।১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ সমন্বয় সভায় নেতৃত্বে দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড.ধীমান কুমার রায়।

অংশগ্রহণকারী গবেষক দলের অন্য সদস্যরা হলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া,সুখেন গোস্বামী, মুহা.ইলিয়াস মাহমুদ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.সুব্রত কুমার দাস।রাশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জ্বালানি দক্ষতা ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ভোক্তা আচারণের সঙ্গে শিক্ষাকে একীভূতকরণ’ শিরোনামের এ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের ইরাস্মাস মুন্ডুসের অর্থায়নে পরিচালিত হয়।

সফর শেষে বুধবার(২৭ নভেম্বর)ববির পাঁচ শিক্ষকের প্রতিনিধি দলটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.ছাদেকুল আরেফিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে।এ সময় উপাচার্য শিক্ষকদের গবেষণা কার্যক্রমে বেশি বেশি অংশগ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন,আপনাদের মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের শিক্ষা ও গবেষণার মানকে উন্নত করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের উপযুক্তভাবে গড়ে তুলতে সক্ষম হবে।বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে এ ধরনের সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।এ প্রকল্পের প্রথম সভা শ্রীলঙ্কায় এবং দ্বিতীয় সভা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল।

Top