হঠাৎ পালিয়ে যান প্রেমিক কাশেম আলী।এজন্য অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন প্রেমিকা। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

হঠাৎ পালিয়ে যান প্রেমিক কাশেম আলী।এজন্য অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন প্রেমিকা।


মুরাদ হোসেন:বরিশালের বাবুগঞ্জে প্রেমের সম্পর্কের পর দু’জনের বিয়ে ঠিক হয়।প্রাথমিকভাবে ঠিক করা হয় আকদের দিন।কিন্তু হঠাৎ পালিয়ে যান প্রেমিক কাশেম আলী।এজন্য অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন প্রেমিকা।মঙ্গলবার(২৬ নভেম্বর)রাতে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে করা হয়।সেই তরুণী বাবুগঞ্জের বাদলা এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান,কুড়ালিয়া এলাকার বাসিন্দা রহম আলী হাওলাদারের ছেলে কাশেম আলী বাদলায় তার নানা বাড়িতে থাকতেন।সেই সুবাদে ওই তরুণীর সঙ্গে কাশেমের প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে তাদের আকদের দিন ঠিক করা হয়। কিন্তু হঠাৎ করেই কাশেম পালিয়ে যান। এতে অভিমান করে সেই তরুণী ঘরে নিজের শরীরে আগুন দিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান,বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।তার শরীরের ২৫ শতাংশই পুড়ে গেছে।বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, এই ঘটনায় বুধবার (২৭ নভেম্বর) সেই তরুণীর মা ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

Top