‘প্রশিক্ষণ নিয়ে চালনা শিখে বৈধ উপায়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বৈধ যানবাহন চালাতে হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

‘প্রশিক্ষণ নিয়ে চালনা শিখে বৈধ উপায়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বৈধ যানবাহন চালাতে হবে।


ফেরদাউস:‘প্রশিক্ষণ নিয়ে চালনা শিখে বৈধ উপায়ে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বৈধ যানবাহন চালাতে হবে।নিরাপদ সড়ক গড়তে সরকার যেমন কাজ করছে,তেমনি আমাদের সবাইকে নিজ নিজ জায়গায় থেকে সচেতন হতে হবে।নতুন সড়ক পরিবহন আইন কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়,এটার মূললক্ষ্য আমরা যেন আইন মেনে চলি,সচেতন হই।আর আইন মেনে চললে সাজার প্রয়োজন হবে না।

বুধাবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের বগুড়া রোডে জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগারের হলরুমে ‘পেশাদার গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ’ কর্মশালায় অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম এ কথা বলেন।তিনি বলেন, কাউকে জেল জরিমানা করার ইচ্ছে আমাদের নেই। আমরা চাই প্রতিটি চালক সড়ক পরিবহন আইন সম্পর্কে জানুক। বৈধভাবে নিয়ম মেনে একটি যানবাহন চালাতে যা যা প্রয়োজন তা তারা শিখেই যেন সড়কে নামেন।

বিএরটিএ বরিশাল সার্কেলের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ বিআরটিএ’র কর্মকর্তা ও পেশাদার চালকরা।বিকেলে বরিশাল নগরের কাশিপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে ট্রাকসহ বিভিন্ন পরিবহনের চালক-শ্রমিকদের সঙ্গে নতুন আইনের বিষয়ে অবহিতকরণমূলক সভা অনুষ্ঠিত হয়।

Top