এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


রফিকুল ইসলাম:বরিশালের গৌরনদী উপজেলায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে(১৬)ধর্ষণের দায়ে আনিছ সরদার(৩৬)নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার(২৭ নভেম্বর)দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো.আবু শামীম আজাদ এ রায় দেন। আনিছ সরদার গৌরনদীর কাপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ এ তথ্য জানিয়েছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান,২০০৭ সালের ১০ মে বিকেলে নিজ বাড়ির উঠনে খেলা করছিলো ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আনিছ সরদার তাকে পার্শ্ববর্তী খড়-কুটার স্তুপের মধ্যে নিয়ে ধর্ষণ করে।তিনদিন পরে ১৩ মে ঘটনা জানাজানি হলে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলার তদন্ত শেষে একমাত্র আসামি আনিছ সরদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম।
পরে আদালত রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক ওই রায় দেন। এ রায় যুযোপযোগী হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ।

Top