শার্শায় পলাতক আসামি আটক-৮ - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

শার্শায় পলাতক আসামি আটক-৮


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের শার্শায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮ পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শার্শা উপজেলার বিভিন্ন গ্রাাম থেকে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে শার্শা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো,শার্শা থানার কন্যাদহ গ্রামের রহমত বদ্দির ছেলে পলাশ বদ্দি(৪২),কাশিপুর গ্রামের ফজর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫),চটকাপোতা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রোমেছা খাতুন(৪৭),একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রিজিয়া খাতুন(৪৩),মফিজুর রহমানের স্ত্রী জামিলা খাতুন (৩৫),রাজনগর গ্রামের খোরশেদ আলীর ছেলে জুয়েল রানা (৫০),সমন্ধকাঠি গ্রামের আব্দুল মজিদের ছেলে টিপন হোসেন (৪০) ও ধলদা গ্রামের মোঃ লাবু মন্ডলের স্ত্রী ফরিদা খাতুন (৪৫)।পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শার্শা থানার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

শার্শা থানার অফিসার ইন-চার্জ(ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের নামে দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। তিনি জানান, গ্রেফতারকৃতদের দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Top