মাঠপর্যায়ের কোনো প্রান্তিক চাষি যেন খাদ্যশস্য বিক্রি করার ক্ষেত্রে নায্যমূল্য থেকে বঞ্চিত না হন - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মাঠপর্যায়ের কোনো প্রান্তিক চাষি যেন খাদ্যশস্য বিক্রি করার ক্ষেত্রে নায্যমূল্য থেকে বঞ্চিত না হন


রফিকুল ইসলাম:মাঠপর্যায়ের কোনো প্রান্তিক চাষি যেন খাদ্যশস্য বিক্রি করার ক্ষেত্রে নায্যমূল্য থেকে বঞ্চিত না হন,সেজন্য মাঠপর্যায়ের সব প্রান্তিক কৃষককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এখন থেকেই প্রশিক্ষণ দিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান-চাল ক্রয় করা হবে।মঙ্গলবার (২৬ নভেম্বর)সকালে বরিশাল সার্কিট হাউজের ধানসিড়ি মিলনায়তনের সভা কক্ষে বরিশাল খাদ্য বিভাগের আয়োজনে ‘ডিজিটাল খাদ্যশস্য সংগ্রহ ও কৃষকের অ্যাপ’ সংক্রান্ত এক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেছেন,কোনোভাবেই রাজনৈতিক, অনৈতিক কিংবা দুর্নীতিবাজদের চাপের মুখে ধান-চাল কেনার ক্ষেত্রে নতি স্বীকার করা যাবে না। কোনো অবস্থাতেই ধান ও চাল কেনার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির জন্ম হতে দেওয়া হবে না। এক্ষেত্রে অনিয়ম দুর্নীতি দূর করে কাজের মাধ্যমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে।জেলা প্রশাসক প্রশিক্ষণে অংশ নেওয়া উপজেলা পর্যায়ের সহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রিতে যেন কোনোভাবে প্রতারিত না হয়, তারা যেন তাদের উৎপাদিত ফসল নিজেরাই সরকারের কাছে বিক্রি করতে পারেন, সেজন্য কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য ক্রয়ের পদক্ষেপ নিয়েছেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো.মাইনুদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হেসেন, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাশ শিকারী, ভোলা জেলা খাদ্য কর্মকর্তা তৈয়বুর রহমান প্রমুখ।দিনব্যাপী কর্মশালায় বরিশাল সদর উপজেলা ও ভোলা সদর উজেলার সহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তাদের মধ্য থেকে শতাধিক কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

Top