বর্তমানে বরিশাল বিভাগের উপকূলীয় কোনো অঞ্চল মাদকের রুট হিসেবে ব্যবহারের সুযোগ নেই অপরাধীদের। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বর্তমানে বরিশাল বিভাগের উপকূলীয় কোনো অঞ্চল মাদকের রুট হিসেবে ব্যবহারের সুযোগ নেই অপরাধীদের।


রফিকুল ইসলাম:বরিশাল রেঞ্জের ডিআইজি মো শফিকুল ইসলাম বলেছেন,উপকূলীয় এলাকা থেকে যে সব ট্রলার বা নৌযান সাগরে মাছ শিকারে যায়,আমরা সেসবের মাঝিমাল্লা ও মালিকদের ছবিসহ তথ্য নেওয়া শুরু করেছি।ফলে এদের মধ্যে কেউ যদি বিপথগামী হয়,তাহলে দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।বর্তমানে বরিশাল বিভাগের উপকূলীয় কোনো অঞ্চল মাদকের রুট হিসেবে ব্যবহারের সুযোগ নেই অপরাধীদের।

মঙ্গলবার(২৬ নভেম্বর)দুপুরে বরিশাল নগরের কাশিপুরে রেঞ্জ ডিআইজি অফিসের সভাকক্ষে বাংলানিউজকে এসব কথা বলেন শফিকুল ইসলাম।
এ কর্মকর্তা জানান,কিছুদিন আগ পর্যন্ত বরিশাল বিভাগের বরগুনা,পটুয়াখালী জেলাসহ উপকূলের বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতার কারণে বর্তমানে এমন চিত্র নেই। উপকূলীয় এলাকায় আমাদের কঠোর নজরদারি রয়েছে।তিনি বলেন,সমাজ থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে রয়েছি।বিগত সময়ের থেকে আমাদের অভিযানের সংখ্যা বেড়েছে।এছাড়া যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়,আমরা তাদের আত্মসমর্পণ ও পুনর্বাসনের কাজও করছি।

Top