নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রফিকুল ইসলাম:নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আমাদের সড়ক নিরাপদ হোক’এ স্লোগানে মঙ্গলবার(২৬ নভেম্বর)সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‘সিরাক বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাক বরিশালের আহ্বায়ক নাঈম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আওলাদ রাকিব ও লামিয়া ইসলামসহ অন্যান্যরা। বক্তারা বলেন,রাস্তায় দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করতে চাই না।নতুন আইন বাস্তবায়ন হলে দেশে সড়ক দুর্ঘটনা হার কমে আসবে।জানমাল নিরাপদ থাকবে। তাই অবিলম্বে নতুন সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান তারা।

Top