কৃষকদের বেশি করে বিনা (১১) ধানের আবাদ করার জন্য আহ্বান জানান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কৃষকদের বেশি করে বিনা (১১) ধানের আবাদ করার জন্য আহ্বান জানান


রফিকুল ইসলাম:বরিশাল সদর উপজেলার ছয় নম্বর জাগুয়া ইউনিয়নের হোগলা গ্রামের সোনামিয়ার হাট এলাকায় বিনা-১১’ধানকাটা উপলক্ষ্যে কৃষকের মাঠ দিবসের আলোচনা সভা করা হয়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সভায় প্রধান অতিথি ছিলেন ‘ব্র‘র বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড.মো.আলমগীর হোসেন।

জাগুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মো.বাবুল আকতার,বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ,বৈজ্ঞানিক কর্মকর্তা মো.সোহেল রানা, নাজমুন নাহার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মাহফুজুর রহমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল বাসার।

প্রধান অতিথির বক্তব্যে ব্রির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান আলমগীর হেসেন বলেন,বিনা ধান (১১) দুই সপ্তাহ পানিতে তলিয়ে থাকার পরও ধানের কোনো প্রকার ক্ষতি হয়নি। এতে কৃষকরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন।কৃষকদের বেশি করে বিনা (১১) ধানের আবাদ করার জন্য আহ্বান জানান তিনি।এর আগে কৃষি কর্মকর্তারা প্রান্তিক চাষি শাহ আলমের উৎপাদিত বিনা (১১) ধানের ক্ষেত পরিদর্শন করে ধান কর্তনের উদ্বোধন করেন। এবার বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিনা (১১) ধানের ব্যাপক ফলনে খুশি স্থানীয় কৃষকরা।

Top