ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি মো.শ‌ফিকুল ইসলাম প্রণীত‘গণমুখী পু‌লি‌শিং,ব‌রিশাল রেঞ্জ’ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি মো.শ‌ফিকুল ইসলাম প্রণীত‘গণমুখী পু‌লি‌শিং,ব‌রিশাল রেঞ্জ’


রফিকুল ইসলাম:ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি মো.শ‌ফিকুল ইসলাম প্রণীত‘গণমুখী পু‌লি‌শিং,ব‌রিশাল রেঞ্জ’শীর্ষক বই‌য়ের মোড়ক উন্মোচন করা হ‌য়ে‌ছে।
মঙ্গলবার(২৬ ন‌ভেম্বর)সকাল ১১টায় ব‌রিশাল নগ‌রের কা‌শিপুর এলাকায় রেঞ্জ ডিআই‌জি অ‌ফি‌সে এ বই‌য়ের মোড়ক উ‌ন্মেচন করা হয়।রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল ইসলাম ব‌লেন,আ‌মি যোগদানের পর থে‌কেই এ অঞ্চ‌লে গণমুখী পু‌লি‌শিং ব্যবস্থা করার চেষ্টা কর‌ছি।আমরা মাদক ব্যবসায়ী‌দের আত্মসমর্পণ ও সমা‌জের স্বাভা‌বিক ধারায় ফি‌রি‌য়ে নেওয়ার যে কাজ কর‌ছি তা গোটা বাংলা‌দে‌শে নেই।তাই এটা নিয়ে আমরা অর্থাৎ ব‌রিশাল রেঞ্জ উদাহরণ হ‌য়ে থাক‌বে।বিট পু‌লি‌শিং ব্যবস্থা ঢাকার পরে ব‌রিশালে রে‌ঞ্জেই আমরা প্রথম চালু করেছি। এর মধ্য দি‌য়ে আমরা সাধারণ মানু‌ষের কা‌ছে পৌঁ‌ছে যা‌চ্ছি।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল রে‌ঞ্জের অ‌তি‌রিক্ত ডিআইজি এহসান উল্ল্যাহসহ বিভা‌গের ছয় জেলার পু‌লিশ সুপারসহ সুশীল ও সাংবা‌দিক সমা‌জের নেতারা।জানা‌ গেছে,রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম ‌যোগদান করার পর ব‌রিশাল বিভাগের ছয় জেলায় মাদক ও জঙ্গিবিরোধী কার্যক্রম থেকে শুরু করে কমিউনিটি পুলিশিংকে নতুন আঙ্গিকে উপস্থাপন, তথ্য/অভিযোগ বক্স স্থাপন, বিট পুলিশিং চালুকরণ, রেঞ্জ পুলিশের অ্যাপস তৈরি এবং এগুলোর যথাযথ প্রয়োগসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জনবান্ধব পুলিশি সেবা আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ‘গণমূখী পুলিশিং: বরিশাল রেঞ্জ’ নাম বইটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ২৩৮ পৃষ্ঠার বইটিকে মোট ২৪টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। বইটিতে পুলিশি সেবাকে জনগণের দোরগাড়ায় পৌঁছে দেওয়া এবং সমাজকে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রচলিত আইনের প্রয়োগের পাশাপাশি বিট পুলিশিং, উঠান বৈঠক, কমিউনিটি পুলিশিং, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, পরিবহন কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন গণমূখী পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং এতে বরিশাল রেঞ্জের জেলাগুলোতে ব্যাপক সফলতা পাওয়া গেছে।

Top