আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


রফিকুল ইসলাম:আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ নভেম্বর) নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বরিশাল সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন পর্ষদ।জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা রাশিদা আক্তার, উদযাপন পর্ষদের আহ্বায়ক কাজী মিজানুর রহমান, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, জেলা মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান এবং উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন,নারী-পুরুষ সমতার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বরিশালসহ সারাদেশে একযোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।বরিশালের সব নারী সংগঠন,স্থানীয় সরকার প্রতিনিধি এবং প্রশাসন মিলে একত্রে মানববন্ধনের উদ্দেশ্য নারী নির্যাতন প্রতিরোধ করা।

এ সময় বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে দেশের জনগণ এবং সরকারের প্রতি আহ্বান জানান।অপরদিকে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটসহ বেসরকারি বিভিন্ন এনজিও এবং সংগঠনের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে‘নারী ও শিশুর ওপর ধর্ষণ এবং যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা’স্লোগানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়।

Top