যশোরের বেনাপোলে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

যশোরের বেনাপোলে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল বাইপাসে সড়ক দূর্ঘটনায় শহর আলী (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মৃত শহর আলী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের জলিল শেখের ছেলে।সোমবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোল ছোট আঁচড়া গ্রামের বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,নিহত যুবক ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল।এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।পরে গ্রামবাসী রাস্তায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান সড়ক দূর্ঘটনায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক যানবাহনটি সনাক্তকরণের প্রক্রিয়া চলছে।

Top