ভোলার বোরহানউদ্দিনে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ভোলার বোরহানউদ্দিনে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান


স্টাফ রিপোর্টার:ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গত ২০ অক্টোবরপ্রিয়নবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভসমাবেশে অনাকাঙ্খিত ঘটনায় নিহত ও সহিংসতায় ক্ষতিগ্রস্থ হিন্দুপরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ২২ নভেম্বরবিকালে ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অফ ইউ এস এ, ইনক নামকআমেরিকান একটি সংগঠন এ আর্থিক সহায়তা প্রদান করেন।

উপজেলার হাসান নগর ইউনিয়নের আমেরিকান প্রবাসি ও সংগঠনটিরসহ-সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভ‚ইঁয়া ক্ষতিগ্রস্থ মুসলিম ৩টিও হিন্দু ৫টি পরিবারকে এ অর্থ প্রদান করেন।এছাড়াও প্রতিমা ভাংচুরকৃত মন্দির পরিদর্শন ও মন্দির কর্তৃপক্ষকেআর্থিক সহায়তা প্রদান করাসহ ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে সমবেদনাজানান।এসময় উপস্থিত ছিলেন ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অফ ইউ এস এ,ইনক এর মহিলা সম্পাদিকা জেবুন্নেসা লিলি সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।

Top