নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনিষ্টীটিউসন বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত। - Alokitobarta
আজ : শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনিষ্টীটিউসন বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত।


রফিকুল ইসলাম:ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বরিশালের উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনিষ্টীটিউসন বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত।দক্ষিনাঞ্চালের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গাছ উপরে পরে ওই ভবনে টিন উড়ে যায় ফাটল দেখা দিয়েছে দেয়ালে।দ্রুত মেরামতের দাবি শিক্ষার্থীদের।

নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনিষ্টীটিউসন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ওই ভবনে একাংশের টিন উড়ে যায় দেয়ালে বড়ধরনের ফাটল দেখা দিয়েছে যেকোনো সময় দেয়াল ধসে পরতে পারে।জেএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় পরীক্ষা নিতে হয়েছে।আসন্ন এসএসসি পরীক্ষার ৬৪৫ নং কেন্দ্র হিসেবে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই ছাত্র ছাত্রীদের নিরাপত্তা ও সুন্দর পরিবেশে পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ভবনটি জরুরী ভাবে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এবিষয়ে উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল হক বলেন ঘূর্ণিঝড় কারনে স্কুল ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হবার খবর পেয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মেরামতের ব্যবস্থা করা হবে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনিতি বিশ্বাস জানিয়েছেন ঘূর্ণিঝড়ের কারণে যেসব স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সরকারি বরাদ্দ প্রাপ্তির মাধ্যমে জরুরী ভাবে মেরামত করা হবে । স্কুল শিক্ষার্থীরা স্কুল ভবন মেরামত ও নামাজের জন্য মসজিদের উন্নয়নের দাবি জানিয়েছেন।

Top