গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


মুরাদ হোসেন:বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের হিরননগরে রহিমা বেগম(৩২)নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (২৪ নভেম্বর)সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটনের পুলিশের বন্দর থানার সদস্যরা মরদেহটি উদ্ধার করে।মৃত রহিমা বেগমের বাড়ি ঝালকাঠীর নলছিটি উপজেলায়। রহিমার স্বামী মো. বাচ্চু মোল্লা বরিশাল নগরীর ভাটার খাল এলাকায় রিকশার মিস্ত্রির কাজ করেন।

স্থানীরা জানায়,রোববার রহিমাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে তাকে গলায় ওড়না পেঁছিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনোয়ার হোসেন তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Top