এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।


মাইদুল ইসলাস:বরিশালের মেহেন্দিগঞ্জে ১৪ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অপরাধে সুজন সিকদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।রোববার(২৪ নভেম্বর)দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষনা করেন।দন্ডিত সুজন সিকদার(৩৫)বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জালিত চর গ্রামের মৃত ধলু সিকদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটার(পিপি)ফয়জুল হক ফয়েজ জানান,২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার ঘুনিয়ার চর গ্রামের বাসিন্দা ১৪ বছরের কিশোরীকে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় পথরোধ করে সুজন সিকদার।পরে ওই কিশোরিকে ধরে পাশ্ববর্তী পাটখেতে নিয়ে ধর্ষণ করে।এই ঘটনায় একই বছরের ২১ অক্টোবর ধর্ষিতা কিশোরীর বাবা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্ত কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই)কামাল হোসেন ধর্ষক সুজন সিকদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্যগ্রহন শেষে অপরাধ প্রমানিত হওয়ায় রোববার আদালত ওই রায় দেন।

Top