বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাকের চাপায় মোটরসাইকেল এক কলেজ ছাত্র নিহত হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাকের চাপায় মোটরসাইকেল এক কলেজ ছাত্র নিহত হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী অভয় দাস(২০)নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার(২৩ নভেম্বর)রাতে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বিষয়টি নিশ্চিত করেন।নিহত মোটরসাইকেল আরোহী গৌরনদীর সরিকর এলাকার সজল দাসের ছেলে। সে বরিশালের একটি বেসরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটে পড়াশোনা করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান,বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঘাতক ট্রাক নথুল্লাবাদ থেকে সিএন্ডবি রোডের দিকে যাচ্ছিলো।একই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী অভয় দাস গুরুত্বর আহত হন।বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম বলেন,মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Top