এক কলেজছাত্র নিহতের ঘটনায় ট্রাক আটক - Alokitobarta
আজ : শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

এক কলেজছাত্র নিহতের ঘটনায় ট্রাক আটক


রফিকুল ইসলাম:বরিশালে ট্রাকের চাপায় অভয় দাস(২০)নামের এক কলেজছাত্র নিহতের ঘটনায় ট্রাক আটক,চালক পলাতক।শনিবার রাত সাড়ে ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সড়কে এই ঘটনা ঘটে।নিহত অভয় দাস গৌরনদী উপজেলার সরিকর এলাকার সজল দাসের ছেলে।তিনি বরিশালের একটি বেসরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটে পড়াশোনা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নথুল্লাবাদ থেকে ট্রাকটি সিঅ্যান্ডবি রোডের দিকে যাচ্ছিল।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে আরোহী অভয় দাস গুরুত্বর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Top