বানারীপাড়ায় বেল্লাল হোসেন নামের এক ভূয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বানারীপাড়ায় বেল্লাল হোসেন নামের এক ভূয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।


পাখি আক্তার:বানারীপাড়ায় বেল্লাল হোসেন(২৮)নামের এক ভূয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রাম থেকে তাকে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু আটক করে পুলিশে সোপর্দ করেন।বানারীপাড়া থানার ইন্সপেক্টর(তদন্ত)জাফর আহম্মেদ জানান বরিশালের বিমানবন্দর থানা এলাকার প্রতারক বেল্লাল হোসেন ও চাখারের সাকরাল গ্রামের স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার আসামী শহিদুল ইসলাম বরিশাল কারাগারে একত্রে থাকার সুবাদে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে।সম্প্রতি তারা জামিনে বের হন।

শনিবার সন্ধ্যায় সাকরাল গ্রামে শহিদুল ইসলামের স্ত্রী সাদিয়ার বাড়িতে গিয়ে বেল্লাল হোসেন নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন।এসময় সে সাদিয়াকে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি দেখায়।চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু ওই সময় ওই এলাকায় থাকায় বেল্লালের কথাবার্তায় তার সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন।বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান ঘটনাস্থল থেকে আটক করে তাকে থানায় নিয়ে আসেন।এ ব্যপারে পুলিশ বাদী হয়ে বেল্লাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। রোববার সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।

Top