শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ


রফিকুল ইসলাম:বরিশালের হিজলা উপজেলায় আফসানা নামে ৮ বছরে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।ধর্ষণের কারণে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।আফসানা ঐ এলাকার মিরা বাড়ির মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী।দিনমজুর হাশেম হাওলাদারের মেয়ে আফসানা।শুক্রবার(২২ নভেম্বর)সকাল ১০ টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চর নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে ঘটনার বিবরণে জানা গিয়েছে,শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে আফসানাদের বাড়ির কাছেই পানের বরজে কাজ করছিলো একই এলাকার ওয়াহেদ মাঝির ছেলে নাসির মাঝি (৩০)। আফসানা রাস্তা দিয়ে যাওয়ার সময় লম্পট নাসির কৌশলে আফসানাকে পানের বরজে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে বললে মেরে ফেলবে বলেও ভয় দেখানো হয়। ধর্ষণের স্থান থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি এলে প্রথমে কিছু বলেনি আফসানা। পরে দাদির কাছে ঘটনা খুলে বলে। দ্রুত তাকে হিজলা হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হতে থাকলে তাকে উন্নয়ন চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার জানান,ঘটনার ব্যাপারে হিজলা থানায় ২৩ নভেম্বর বিকেলে ধর্ষণ মামলা নেয়া হয়েছে।

Top