মনির নামে এক যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মনির নামে এক যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


রফিকুল ইসলাম:পরিবারের নিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষায় প্রশাসনের সহযোগিতা চেয়ে মনির নামে এক যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার ৬০ বছর বয়সী শাশুড়ি।শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে(বিআরইউ)এ সংবাদ সম্মেলন করেন বরিশাল নগরের ৭ নম্বর ওয়ার্ডের কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার মৃত ফারুক সিকদারের স্ত্রী ফরিদা বেগম।লিখিত বক্তব্যে তিনি বলেন,২০১৩ সালের ২৪ এপ্রিল আমার স্বামী ফারুক সিকদার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর থেকেই বড় মেয়ে জীবননেছা সিকদার মনির স্বামী মনিরের লোলুপ দৃষ্টি পড়ে আমাদের বসতবাড়ি ও জায়গা-জমির ওপর। এর পরপরই মনির কৌশলে চুরি করে স্বামীর পৈতৃক ভিটার কাগজপত্র,ব্যাংকের চেকবই ও নিজস্ব ডায়েরি।

জীবিত অবস্থায় আমার স্বামী এসব সম্পত্তির মালিক হলেও তার মৃত্যুর পর বাটোয়ারার নিয়মে সাত সন্তানই এর ভাগ পাবে।কিন্তু নানান কৌশলে মনির আমাদের এবং আমার স্বামী মৃত ফারুক সিকদারের বোনদের জমিও নামমাত্র মূল্যে কিনে নিতে চাইছে।আবার সে জোর করে তার স্ত্রী অর্থাৎ আমার মেয়ে মনির নামে বণ্টন ছাড়াই বেশ কিছু জমি রেকর্ড করিয়ে নিয়েছে।

ফরিদা বেগম বলেন,সম্প্রতি মনির আমাদের নামে মিথ্যে অভিযোগ সাজিয়ে মামলা দায়েরের প্রস্তুতিও নিচ্ছে এবং কয়েকদিন ধরে আমার সন্তানদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে।এ অবস্থায় বৃদ্ধা ফরিদা বেগম তার স্বামীর পৈতৃক সম্পত্তির সব কাগজপত্র মনিরের কাছ থেকে ফেরত পেতে এবং সন্তানসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানান।পাশাপাশি সার্বিক বিষয় নিয়ে স্থানীয় থানায় লিখিতভাবে অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে ফরিদা আরও বলেন,মনির গাড়িচালক হলেও সে সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাকে এখনো মেনে নেওয়া হয়নি।

Top