তৎপর হত্যা মামলার আসামীরা!বানারীপাড়ার আ.লীগের গুরুত্বপূর্ন পদ বাগিয়ে নিতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

তৎপর হত্যা মামলার আসামীরা!বানারীপাড়ার আ.লীগের গুরুত্বপূর্ন পদ বাগিয়ে নিতে


পাখি আক্তার:বানারীপাড়া উপজেলা জাসদের সাবেক নেতা মো:হুমাউন কবীর হত্যা মামলার আসামীদের আওয়ামী লীগের কমিটিতে স্থান না দেওয়ার আহবান জানিয়েছেন নিহত কবিরের ভাই এস এম কায়কোবাদ।এ বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বরাবর একটি আবেদন সম্বলিত চিঠি পাঠিয়েন তিনি।চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর প্রেরন করা হয়েছে বলেও জানান হুমাউনের ভাই এস এম কায়কোবাদ।

সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হওয়া জাসদ নেতা কবিরের ভাই এস এম কায়কোবাদ জানান, তার ভাই হুমাউন কবীবকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তারা এখন এলাকায় প্রকাশ্য দিবালোকে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। এমনকি হত্যাকারীরা ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে যুক্ত থেকে হুমাউন কবিরের পরিবারকে নানান ভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি প্রদর্শন করছে। একটি নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত থাকার পরও তারা এলাকায় কি করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করতে পারে তা তার বোধগম্য নয়।

তিনি বলেন, বানারীপাড়ার চাখার ইউনিয়নের সলিয়া বাকপুর এলাকার বাসিন্দা কবির হত্যা মামলার অন্যতম আসামী সলিয়া বাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, বাকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালাম হাওলাদার ও চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুল হক টুকুসহ তাদের সহয়োগীরা এলাকায় এখন বীর দর্পে ঘুরে বেডাচ্ছে। এমনকি তারা ক্ষমতাসীন দলের নেতাদের ছত্র ছায়ায় থেকে এখনো ভুমি দখল, সন্ত্রাসী-রাহাজানিসহ নানান অপকর্মের সাথে যুক্ত হচ্ছে। আসন্ন আওয়ামী লীগের কাউন্সিলে উল্লেখিতরা দলের গুরুত্বপূর্ন পদ বাগিয়ে নেওয়ার চেষ্ঠা করছে। তিনি বলেন ডিজিটাল ও স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ার লক্ষে দলের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এছাড়া দাগী ও সন্ত্রাসীদের দলের কোন পদে রাখা আওয়ামী লীগের গঠনতন্ত্রের পরিপন্থি। তাই আসন্ন কাউন্সিলে যাহাতে সালাম হাওলাদার ও তার সহয়োগীরা দলের কোন পদে আসীন না হতে পাওে সেজন্য তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি, দক্ষিনাঞ্চলের আওয়ামী লীগের অভিভাবক আবুল হাসানাথ আব্দুল্লাহ ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো : ইউনুছের কাছে দাবী জানান।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ জুলাই জাসদ নেতা মো: হুমাউন কবীরকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সলিয়া বাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, বাকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালাম হাওলাদার ও চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুল হক টুকুসহ ১৪ জনকে আসামী করে নিহত হুমাউন কবিরের ভাই তরিকুল ইসলাম আপনুর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সলিয়া বাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, বাকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালাম হাওলাদার ও চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুল হক টুকুসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা।

Top