কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


রফিকুল ইসলাম:বরিশালের রূপাতলীতে সোনারগাঁও টেক্সটাইল মিলের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার(২২ নভেম্বর)দিনগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ।

সোনারগাঁও টেক্সটাইল মিলের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,রাত দেড়টার দিকে মিলের পেছনের তুলার গোডাউনে হঠাৎ করেই ধোঁয়া দেখতে পায় কর্মরত শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। যেখানে আগুন লেগেছে, সেটি তুলার গোডাউন। তার পাশেই সুতা তৈরির মেশিনারি ছিল। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি।

Top