গাঁজা সেবনের দায়ে বরিশালে দুইজনের দণ্ড - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

গাঁজা সেবনের দায়ে বরিশালে দুইজনের দণ্ড


রফিকুল ইসলাম:বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে আটক করেছে পুলিশ।শনিবার(২৩ নভেম্বর)বিকেলে বরিশালে নগরের নাজিরেরপুল এলাকা থেকে আটক করা হয়।কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার(এসি)মো.রাসেল জানান,পুরাতন একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

এদিকে,কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নুরুল ইসলাম জানান,২০১৩ সালের ২৭ নভেম্বর দায়েরকৃত একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে।দুপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সমাবেশ শেষে তাকে আটকর পর আদালতে সোপর্দ করা হয়।আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান ওসি নুরুল।

কেন্দ্রীয় নেতা কুদ্দুসুরের সঙ্গে থাকা সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন,কর্মসূচি থেকে ফেরার পথে বরিশাল নগরের নাজিরপুল থেকে কুদ্দুসকে আটক করে পুলিশ।কুদ্দুসুরের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন,কুদ্দুসুরের বিরুদ্ধে মামলার অভিযোগ মিথ্যা।বরিশালে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশ শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে।একটি গায়েবী মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।

Top