আসামী মামলাবাজ সিদ্দিক পুলিশের খাঁচায় বানারীপাড়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

আসামী মামলাবাজ সিদ্দিক পুলিশের খাঁচায় বানারীপাড়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক


পাখি আক্তার:অবশেষে বানারীপাড়ায় ইলুহারে সিআর মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সিদ্দিকুর রহমানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুজিত কুমার বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইলুহার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে তাকে বানারীপাড়া থানা থেকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলাবাজ হিসেবে পরিচিত সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জমিজমা সহ বিভিন্ন বিষয়ে মিথ্যা মামলা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে এলাকার নিরীহ লোকজনকে হয়রাণি করার অভিযোগ রয়েছে। এছাড়া জাল দলিল চক্রের সঙ্গে সে জড়িত বলেও এলাকাবাসীর অভিযোগ। তার হয়রাণির শিকার হয়ে এলাকাবাসী অতিষ্ঠ। সিদ্দিকুর রহমান বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকায় এর আগেও সে একাধিকবার গ্রেফতার হয়ে হাজতবাস করেছে বলে জানা গেছে।এদিকে তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Top