হামলা সংঘর্ষের মিথ্যা নাটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

হামলা সংঘর্ষের মিথ্যা নাটক


পাখি আক্তার:দীর্ঘদিনের জায়গা জমির বিরোধের ঘটনা নিজেদের পক্ষে আনতে প্রতিপক্ষকে ঘায়েল করতে হামলা সংঘর্ষের মিথ্যা নাটক সাজিয়েছে উপজেলার নির্জন পল্লী পটিবাড়ী গ্রামের কয়েক বাসিন্দা।সরজমিন গিয়ে জানা গেছে,সাতলা ইউনিয়ন পটিবাড়ী গ্রামের পরিতোষ বাড়ৈর ও একই গ্রামের অমূল্য বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ীর জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে।জায়গার এই বিরোধ মিমাংসায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের চেষ্টা থেকে আইনী পর্যায় পর্যন্ত গড়িয়েছে। পরিতোষ বাড়ৈর দাবী ইতোমধ্যে তিনি আদালতের একটি রায় তার অনুকুলে পেয়েছেন। এঘটনা ভিন্ন খাতে নেওয়ার কৌশলে গত ১৯ নভেম্বর সকালে অমূল্য বিশ্বাসের স্ত্রী চন্দনা বিশ্বাস, তার মা শ্রীমতি বাড়ৈকে পরিতোষ বাড়ৈ ও তার পরিবারের লোকজন মারধর করেছে এমন ঘটনা প্রমান করতে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চন্দনা ও শ্রীমতি ভর্তি হয়।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বক্তিয়ার আল-মামুন বলেন, চন্দনা বিশ্বাস ও শ্রীমতি বিশ্বাসের শরীরে কোন আঘাতের আলামত পাওয়া যায়নি। বুধবার সকালে সরজমিন পটিবাড়ী গিয়ে মারপিটের ঘটনারও কোন সত্যতা পাওয়া যায়নি।

সাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন,প্রতিবেশী বাসিন্দা নারায়ন সরকার,নিপুন বাড়ৈ,দুলাল সরকার,সুবোধ হালদার,সাজাহান রাঢ়ী,হরলাল বাড়ৈ,মালতী রানী সহ উপস্থিত লোকদের কাছে জানতে চাইলে তারা বলেন,মঙ্গলবার মারামারি বা ঝগড়া ঝাটির কোন ঘটনা ঘটেনি।এবিষয়ে দিনমজুর পরিতোষ বাড়ৈ প্রতিপক্ষ অমূল্য বিশ্বাস ও তার অনুসারী লোকদের দ্বারা হয়রানী বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ সকলের সুদৃষ্টি কামনা করেন।

Top