জাটকা ইলিশ পরিবহনের অপরাধে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ ... ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন বাড়তি বেতন, যেভাবে হবে কার্যকর কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা ,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি সাগরে লঘুচাপ, ভোর থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা ,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গী উত্থান ব্র্যান্ডিং করা পটুয়াখালীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা মেয়েসহ নিহত ৪ একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান পুলিশে ষড়যন্ত্রকারীরা চিহ্নিত ৮ দফা না মানলে ১ দফায় পরিণত হবে

জাটকা ইলিশ পরিবহনের অপরাধে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


রফিকুল ইসলাম:বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা ইলিশ পরিবহনের অপরাধে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।পাশাপাশি অভিযানে জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলার ও ২৫ মণ জাটকা জব্দ করা হয়।শুক্রবার(২২ নভেম্বর)ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।ট্রলারটি পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বরিশাল সদর নৌ-থানা পুলিশের জিম্মায় রাখা হয় এবং জব্দ করা ২৫ মণ জাটকা নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেহেদী হাসান বলেন,শুক্রবার কীর্তনখোলা নদীতে নৌ-পুলিশের সহায়তায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়।

Top