গাঁজা সেবনের অপরাধে দুইজনকে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

গাঁজা সেবনের অপরাধে দুইজনকে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


রফিকুল ইসলাম:গাঁজা সেবনের অপরাধে দুইজনকে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার সকাল ১০টার দিকে বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় নজরুল মৃধা(৪০)ও লঞ্চঘাট সংলগ্ন এলাকায় রিয়াজ মল্লিককে(২৮) গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।এ সময় তাদের কাছে গাঁজা পাওয়া যায়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আটক ব্যক্তিদের মাদকদ্রব্য আইন-২০১৮ এর ৩৬ ধারার(২১) নং অনুযায়ী মাদক সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের পরিদর্শক ফরহাদ হোসেন প্রসিকিউশন অফিসার হিসেবে অভিযান পরিচালনায় সহায়তা করেন।

Top